Back to recipes
ঢাকাই কাচ্চি বিরিয়ানি
3m
Serves 12
facebook.com
ঢাকাই কাচ্চি বিরিয়ানি
facebook.com
3m
Serves 12
Save
Share
Export
Edit
Directions
1
প্রথমে কাঁচির জন্য মশলা যেমন জোয়াইত্রী, এলাচ, লবঙ্গ, সাদা গোল মরিচ, কালো গোল মরিচ, ধনিয়া, মৌরী, শাহি জিরা, কাবাব চিনি, জিরা, পোস্ত দানা, দারুচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জায়ফল, বড় এলাচ এবং স্টার সবগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিন।
2
এরপর ঠান্ডা হলে মশলাগুলো গুঁড়ো করে রাখুন।
3
এবার মাংস ম্যারিনেট করার পালা। মাংসের সাইজ এরকম হলে খুবই ভালো হয়।
4
হাড়িতে মাংস দিয়ে স্বাদমতো লবণ, দেড় কাপ টক দই, হাফ কাপ টমেটো সস, দুই টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ মরিচ গুঁড়ো, বানিয়ে নেওয়া কাঁচি মসলা, দুই টেবিল চামচ ফুড কালার (অপশনাল), কেওড়া জল তিন টেবিল চামচ, ভালো পরিমাণে ভাজা কাঁচা পেঁয়াজের খোসা বাটা, দুই টেবিল চামচ এবং ভাজা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
5
এই ম্যারিনেশন টা এক থেকে দেড় ঘন্টার জন্য করতে পারলে ভালো হয়। হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখতে হবে।
6
এবার কাচ্চির অন্যতম উপাদান বড় সাইজের কাটা আলুগুলো পরিমাণমত লবণ ও জর্দার রং দিয়ে মেখে হালকা করে ভেজে তুলে রাখুন।
7
এই ফাঁকে দুধ জাফরানের একটি মিশ্রণ বানিয়ে রাখবেন। দুই কাপ দুধের সাথে ০.৫ গ্রাম জাফরান ও দুই টেবিল চামচ চিনি ভালভাবে মিশিয়ে নিলেই তৈরি।
8
এখন কাচ্চির জন্য বাসমতি রান্না করে নিন। গরম জলে তেল, লবণ, তেজপাতা, জোয়াইত্রী, স্টার, এলাচ, দারুচিনি, শাহি জিরা, আদা বাটা, কাঁচা মরিচ দিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিন।
9
এখানে ২ কেজি মাটনের জন্য নেওয়া হয়েছে দেড় কেজি বাসমতি যা দিয়ে ১১ থেকে ১২ জন অনায়াসে খেতে পারবে।
10
এখন ঢাকনা খুলে প্রথম লেয়ারের জন্য আলুগুলো সাজিয়ে নিন।
11
এরপর দিব গুঁড়ো দুধ এবং কাজু বাদাম, কাট বাদামের গুঁড়ো, ৬ থেকে ৭ টা আলু বোখড়া এবং এক মুঠো কিসমিস।
12
কাঁচির জন্য ৭০% কুক করে বাসমতি নামিয়ে নিতে হবে।
13
এখন জল ঝরিয়ে পাতিলে দিয়ে দিন। প্রথম লেয়ারে অর্ধেকটা ভাত দেওয়ার পর সাথে ভাত রান্নার কিছু জল একটি বাটিতে উঠিয়ে হাড়ির চারদিকে দিয়ে দিন।
14
যেন মাংসগুলো তলায় না লেগে যায়।
15
এবার কিছুটা ভাজা কাঁচা মসলা, বাদাম গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে প্রথম লেয়ার শেষ করে আবারও বাসমতি দিয়ে দিন।
16
দ্বিতীয় লেয়ারে একইভাবে ভাত দেওয়ার শেষে বাদাম, গুঁড়ো দুধ, বানানো কাঁচি মসলা, ভাজা দিব আর দিব দুধ জাফরানের বানিয়ে রাখা মিশ্রণ এবং একদম অল্প পরিমাণে জর্দার রং।
17
এরপর ঘি ছড়িয়ে দিন। দেশি ঘি হলে খুবই ভালো হয়।
18
এরপর বিরিয়ানির সেন্ট কিছুটা দিয়ে পাতিলের মুখে ময়দার পোড়লেপ লাগিয়ে দিন।
19
বিরিয়ানির সেন্ট অপশনাল। এর পরিবর্তে গোলাপ জল বা মিঠা আতর ব্যবহার করা যায়।
20
এবার ঢাকনা লাগিয়ে প্রথমে ১০ মিনিট হাই হিটে তারপর তাওয়াতে বসে দেড় ঘন্টা রাখলেই হবে।
Ingredients
1 জোয়াইত্রী
1 এলাচ
1 লবঙ্গ
1 সাদা গোল মরিচ
1 কালো গোল মরিচ
1 ধনিয়া
1 মৌরী
1 শাহি জিরা
1 কাঁচা মরিচ
1 জিরা
1 পোস্ত দানা
1 দারুচিনি
1 তেজপাতা
1 জায়ফল
1 বড় এলাচ
1 স্টার
2 কেজি মাংস
1 লবণ
1.5 কাপ টক দই
0.5 কাপ টমেটো সস
2 টেবিল চামচ আদা বাটা
1 টেবিল চামচ রসুন বাটা
1.5 চা চামচ মরিচ গুঁড়ো
2 টেবিল চামচ কাঁচি মসলা
1 ফুড কালার
3 টেবিল চামচ কেওড়া জল
1 ভাজা পেঁয়াজ
2 টেবিল চামচ কাঁচা মরিচের খোসা বাটা
1 ভাজা তেল
6 আলু
1 জর্দার রং
1 তেল
2 কাপ দুধ
0.5 গ্রাম জাফরান
2 টেবিল চামচ চিনি
1.5 কেজি বাসমতি চাল
1 তেল
7 আলু বোখড়া
1 কিসমিস
1 ঘি
Equipment
কড়াই
ব্লেন্ডার
পাত্র
চামচ
Need help? Chat with us
Related recipes
More Indian recipes →
More Dinner recipes →
Cremiges Linsen-Kartoffel-Curry mit viel Gemüse
Indian · Dinner
Masoor Dal Pizza
Indian · Dinner
One-Pot Blackened Chicken with Coconut Turmeric Rice
Indian · Dinner
Chicken Skewers & Rice w/ Salad & Green Chilli Sauce
Indian · Dinner
Sardine Curry
Indian · Dinner
25m
Pinchitos morunos
Indian · Dinner
Kumror Chokka
Indian · Dinner
Pan-seared Chicken in Garlic Sauce
Indian · Dinner
Crockpot Butter Chicken
Indian · Dinner
Besan cheese Sandwich
Indian · Dinner
Chicken Chukauni
Indian · Dinner
Slow cooker chicken tikka massala
Indian · Dinner