Back to recipes
চিংড়ি মাছ ভুনা
Serves 1
facebook.com
চিংড়ি মাছ ভুনা
facebook.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
বড় সাইজের ছয়টি চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন।
2
প্রথমে মাছের মধ্যে স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়া এবং স্বাদমতো লাল মরিচের গুঁড়া দিন।
3
লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া চিংড়ি মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিন।
4
মেখে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একপাশে রেখে দিন।
5
১২-১৪টি কাজুবাদাম, দুইটি টুকরো করে কাটা টমেটো এবং ১/২ কাপ পেঁয়াজ কুচি একটি বাটিতে নিন।
6
সামান্য পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিন।
7
ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটিকে একপাশে রেখে দিন।
8
একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন।
9
তেল ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।
10
চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে একপাশে রেখে দিন।
11
ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে।
12
পেঁয়াজ ভাজা হয়ে গেলে স্বাদমতো কাঁচা মরিচ ফালি দিন।
13
২ চা চামচ আদা ও রসুন বাটা দিন এবং ভালো করে কষিয়ে নিন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়।
14
কষিয়ে নেওয়ার পর ব্লেন্ড করে রাখা মিশ্রণটি যোগ করুন এবং চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
15
মশলা কষিয়ে নেওয়ার পর স্বাদমতো লবণ, পরিমাণমতো হলুদ গুঁড়া, স্বাদমতো লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ১/২ চা চামচ জিরা গুঁড়া দিন।
16
সব মসলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিন।
17
বাটি ধুয়ে সামান্য পানি দিন, যাতে মসলা পুড়ে না যায়।
18
মসলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণমতো পানি দিন এবং মসলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
19
ঝোল কিছুক্ষণ ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিন।
20
চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিন এবং চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিন।
21
ঝোল শুকিয়ে তেলটা উঠে আসলে কিছু ধনেপাতা কুচি দিন।
22
ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিন।
23
চিংড়ি মাছ ভুনা একটি সার্ভিং ডিশে তুলে নিন।
Ingredients
6 টি চিংড়ি মাছ
স্বাদমতো লবণ
হলুদ গুঁড়া
স্বাদমতো মরিচ গুঁড়া
12 টি কাজুবাদাম
2 টি টমেটো
0.5 কাপ পেঁয়াজ কুচি
সামান্য পানি
পরিমাণমতো তেল
স্বাদমতো কাঁচা মরিচ
2 চা চামচ আদা রসুন বাটা
0.5 চা চামচ ধনিয়া গুঁড়া
0.5 চা চামচ জিরা গুঁড়া
কিছু ধনেপাতা কুচি
Equipment
প্যান
বাটি
Tips
চিংড়ি ভুনার মধ্যে একটু ঝালের পরিমাণটা সামান্য বেশি হলে খেতে বেশি ভালো লাগে।
মশলাটা যত ভালো করে কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে।
ধনেপাতা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছ ভুনার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে।
Need help? Chat with us
Related recipes
More Indian recipes →
More Dinner recipes →
Rohigya Kurra Ghuso Sahlon (Curry)
Indian · Dinner
Cremiges Linsen-Kartoffel-Curry mit viel Gemüse
Indian · Dinner
Masoor Dal Pizza
Indian · Dinner
One-Pot Blackened Chicken with Coconut Turmeric Rice
Indian · Dinner
Chicken Skewers & Rice w/ Salad & Green Chilli Sauce
Indian · Dinner
Sardine Curry
Indian · Dinner
25m
Pinchitos morunos
Indian · Dinner
Kumror Chokka
Indian · Dinner
Pan-seared Chicken in Garlic Sauce
Indian · Dinner
Crockpot Butter Chicken
Indian · Dinner
Besan cheese Sandwich
Indian · Dinner
Chicken Chukauni
Indian · Dinner